রবিবার ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সপ্তাহজুড়ে ১৫ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ | 204 বার পঠিত | প্রিন্ট

সপ্তাহজুড়ে ১৫ খাতে মুনাফায় বিনিয়োগকারীরা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) শেয়ারবাজারের ১৫ খাত থেকে মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কারণ আলোচ্য সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৫ খাতে। এর ফলে এই ১৫ খাতের মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। একই সময়ে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৫ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে তথ্য প্রযুক্তি এবাং সেবা ও আবাসন খাতে। এই দুই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৩.৮০ শতাংশ। ৩.৪০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিক খাত। একই সময়ে ২.৯০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান ভ্রমণ ও অবকাশ খাত।

Responsive Ad Banner

সাপ্তাহিক রিটার্নে অন্য ১১ খাতের মধ্যে- বিবিধ খাতে ২.৪০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ১.২০ শতাংশ, আর্থিক খাতে ১.২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.২০ শতাংশ, বস্ত্র খাতে ১.১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৭০ শতাংশ, ট্যানারি খাতে ০.৬০ম শতাংশ, ব্যাংক খাতে ০.১০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com