বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | 193 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২১ কোম্পানির মোট ১০ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, মুন্নু এগ্রো, ফাইন ফুডস, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, রবি আজিয়াটা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৭০ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লিগ্যাসি ফুটওয়্যারের। এদিন কোম্পানিটির ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

মুন্নু এগ্রোর ১ কোটি ৬৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৯৬ লাখ ৯১ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ফাইন ফুডস।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৭৮ লাখ ৬২ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭৪ লাখ ৭৭ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৫৭ লাখ ৮২ হাজার টাকা, রবি আজিয়াটার ৪৯ লাখ ৭৫ হাজার টাকা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৪৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com