শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪ | 179 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ১৩ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ফার্মা, ক্রিস্টাল ইন্সুরেন্স, ডমিনেজ স্টিল, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭০ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ব্যাংকটির ৩ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফাইন ফুডসের ৩ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ লাখ ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৮৯ লাখ ৪৬ হাজার টাকা, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫২ হাজার টাকা, ডমিনেজ স্টিলের ৫০ লাখ ৪৮ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০ লাখ ৩৮ হাজার টাকা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com