রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | 218 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৭ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬ কোম্পানির মোট ১১ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- ব্যাংক এশিয়া, বেক্সিমকো, লাভেলো আইসক্রিম, সিএন্ডএ টেক্সটাইল এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৪ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। এদিন ব্যাংকটির ২ কোটি ৫২ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকোর ২ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিএন্ডএ টেক্সটাইলের ৯৯ লাখ ৬৪ হাজার টাকা এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ৫১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com