সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | 130 বার পঠিত | প্রিন্ট

৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো-সিটি ইন্স্যুরেন্স পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং পূবালী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

Responsive Ad Banner

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭৭ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ২ টাকা ১২ পয়সা ছিল।

আলোচ্য কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ৬৮ পয়সা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পাটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৪ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১ টাকা ৯৪ ইপিএস হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ১৩ পয়সা।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৬৬ পয়সা। আগের বছর এই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮ টাকা ৭৬ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (ঋণাত্মক) হয়েছে ১৩৪ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি সম্পদ (ঋণাত্মক) ছিল ১২২ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৬২ পয়সা।

পূবালী ব্যাংক পিএলসি : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৫ টাকা ৩৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৩ টাকা ২৫ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ৫ টাকা ৩০ পয়সা ছিল।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৫ টাকা ৭৯ পয়সা।

এনআরবি ব্যাংক পিএলসি : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ১২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছিল ৮৬ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিবে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ২৩ পয়সা ছিল।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৮৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com