নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | 149 বার পঠিত | প্রিন্ট
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২১ টাকা ৪১ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪২ টাকা ০৫ পয়সায়।
আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে ।
শেয়ারবাজার২৪
Posted ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
sharebazar24 | sbazaradmin