ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪ | 282 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট ২০ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- লাভেলো আইসক্রিম, বেক্সিমকো, ব্যাংক এশিয়া, মেঘনা লাইফ ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৭ কোটি ১৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকোর ৪ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়ার।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৮২ লাখ ৭ হাজার টাকা এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০২ পিএম | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com