বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | 162 বার পঠিত | প্রিন্ট

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি ৩টি হলো- যমুনা ব্যাংক পিএলসি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এবং ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় এই তিন কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা ব্যাংক পিএলসি : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৭ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪)
ইপিএস হয়েছে ৪ টাকা ৬৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৭৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৬ টাকা ২৫ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩০ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৫৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৯৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ৯৬ পয়সা।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি : চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২০ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) ইপিএস হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৬৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৭ টাকা ৪৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা।

৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৪৫ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com