শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে

  |   শুক্রবার, ২৫ জুন ২০২১ | 325 বার পঠিত | প্রিন্ট

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিএলএফএসএল) শেয়ার লেনদেন বন্ধ রাখার মেয়াদ ৩৯ দফায় আবারও বাড়ানো হয়েছে। আগামী ২৭ জুন থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
সর্বশেষ গত ১০ জুন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছিল।

জানা যায়, ২০১৯ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

Responsive Ad Banner

এরপর আবারো দ্বিতীয় দফায় ২০১৯ সালের ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট, ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর, ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর, ২৫ দফায় ১২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর, ২৭ দফায় ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর এবং ২৮ দফায় ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২৯ দফায় ১৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর, ৩০ দফায় ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১১ জানুয়ারি, ৩১ দফায় ১১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ৩২ দফায় ২৬ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি, ৩৪ দফায় ১১ মার্চ থেকে ২৫ মার্চ, ৩৫ দফায় ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল, ৩৬ দফয় ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল এবং ৩৭ দফায় গত ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুন ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com