বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | 206 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২২-২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.১২ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৯ লাখ টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৫ টাকা ১০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৭০ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৪৯ টাকা ৪০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ইসলামী ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৫৯ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩১ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬৪ টাকা ৪০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী আঁশের ১০৮ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, সোস্যাল ইসলামী ব্যাংকের ১০৪ কোটি ৩ লাখ টাকা, ইবনেসিনার ৯১ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, লিন্ডে বিডির ৮৪ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৭১ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৬৫ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ৪৬ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com