শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | 145 বার পঠিত | প্রিন্ট

এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল থাকবে।

Responsive Ad Banner

এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানিটির সব ব্যাংক হিসাব বন্ধ করে দেয়।

ব্যাংক হিসাব বন্ধ করার কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামালও আমদানি করতে পারছিল না। ফলে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো ধরনের কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।

এরপর কোম্পানিটি ব্যাংক হিসাব সচল রাখার বিষয়ে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট আগামী ২০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির ব্যাংক হিসাব সচল থাকবে বলে নির্দেশনা দেয়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com