বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দরপতন ঘটানোর নেপথ্যে যে ৪ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | 249 বার পঠিত | প্রিন্ট

দরপতন ঘটানোর নেপথ্যে যে ৪ কোম্পানি
Responsive Ad Banner

সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববার দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি। এই দরপতন ঘটানোর পেছনে সর্বোচ্চ চেষ্টা ছিল বড় মূলধনী ৪ কোম্পানি। কোম্পানিগুলো হলো-বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ও রেনেটা। এই ৪ কোম্পানির কারণে ডিএসইর সূচক কমেছে ১৪ পয়েন্টের বেশি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো : গতকাল বাজার পতনে গতকাল সবচেয়ে নেতিবাচক ভূমিকা রেখেছে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো। আগেরদিন কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৯৮ টাকা ৮০ পয়সা। গতকাল লেনদেন শেষে ক্লোজিং হয়েছে ৩৯১ টাকা ৩০ পয়সায়। গতকাল কোম্পানিটির দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ১.৮৮ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সূচক কমিয়েছে ৪.৬৫ পয়েন্ট।

Responsive Ad Banner

স্কয়ার ফার্মা : সূচক পতনে এদিন স্কয়ার ফার্মা ভূমিকা কোম্পানি হিসাবে আবির্ভূত হয়েছে। গতকাল কোম্পানির মাধ্যমে ডিএসইর সূচক কমেছে ৩.১৫ পয়েন্ট। আগেরদিন স্কয়ার ফার্মার ক্লোজিং দর ছিল ২৩০ টাকা ৮০ পয়সা। গতকাল লেনদেন শেষে ক্লোজিং দর হয়েছে ২২৯ টাকা ৫০ পয়সায়। গতকাল শেয়ারটির দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ০.৫৬ শতাংশ।

একইভাবে গতকাল অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের দর কমেছে ৫ টাকা ৭০ পয়সা বা ২.৯২ শতাংশ। এতে ডিএসইর সূচক কমেছে ৩.১৩ পয়েন্ট।

অন্যদিকে, রেনেটার দর কমেছে ১৩ টাকা ১০ পয়সা বা ১.৬৭ শতাংশ। এতে ডিএসইর সূচক কমেছে ৩.১০ পয়েন্ট।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:১১ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com