শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শুরুতে আশা জাগিয়ে হতাশায় শেষ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | 173 বার পঠিত | প্রিন্ট

শুরুতে আশা জাগিয়ে হতাশায় শেষ
Responsive Ad Banner

আজ ৮ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শুরু হয় দেশের শেয়ারবাজার। এতে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয় যে বাজারে আজ ইতিবাচক লেনদেন হবে। কিন্তু সে আশায় গুড়েবালি। বেলা ১১টা ৭ মিনিট পর থেকে সূচকের একটানা পতন ঘটে। তবে দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৪৯.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৭৯.৩০ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২১.৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০০.১৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ২৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৮ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৩৪৪ টি শেয়ার ১ লাখ ৮৭ হাজার ৮৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১০.৪২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৭২৮.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২২৮.৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৮ টির, কমেছিল ২৫০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৪.৮১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ১৮ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৩৩৫ টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৩৪৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৬ শতাংশ বা ১৪১.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ২৩৭.৬৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ১৬১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ৩৩৬ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com