ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪ | 235 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩২ কোম্পানির মোট ৩১ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৭ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির ৬ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৭৮ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৩ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ২ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২ কোটি ৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৫২ পিএম | বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com