মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪ | 218 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (২৫-২৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে খান ব্রাদার্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৮.৯৬ শতাংশ।

Responsive Ad Banner

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৮০ টাকা ৮০ পয়সা।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০৪ টাকা ২০ পয়সায় । অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ৪০ পয়সা।

ডিএসইর গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ২১.৫০ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১১৩ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১২৩ টাকা ৪০ পয়সা।

১৭.৯৯ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৫২ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৬২ টাকা ৩০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ঢাকা ডাইংয়ের ১৭.৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১৬.৯৮ শতাংশ, এমজেএলবিডির ১৬.৮৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৪.৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৪.৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১৪.৩৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩.৮৩ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com