রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪ | 215 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির মোট ৩৬ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ ইন্সুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, তাকাফুল ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, এসএস স্টিল এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। এদিন ব্যাংকটির ১০ কোটি ৩৮ লাখ ৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- তাকাফুল ইন্সুরেন্সের ৩ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা, বিচ হ্যাচারির ১ কোটি ২৬ লাখ ২ হাজার টাকা, এসএস স্টিলের ৯৯ লাখ টাকা এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৮৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com