শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ আগস্ট ২০২৪ | 284 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ১৯ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০ কোম্পানির মোট ১৯ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং গ্রামীণফোন লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ৩ কোটি ১৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৬৯ লাখ ৩৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬২ লাখ ৩৩ হাজার টাকা এবং গ্রামীণফোন লিমিটেডের ৫৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com