শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জুলাই ২০২৪ | 234 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭ কোম্পানির মোট ৪৩ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- ন্যাশনাল ব্যাংক, লাভেলো আইসক্রিম, গ্লোবাল হেভি কেমিক্যালস, রংপুর ফাউন্ড্রি, প্রিমিয়ার সিমেন্ট মিলস এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। এদিন ব্যাংকটির ৮ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৬ কোটি ৯৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- রংপুর ফাউন্ড্রির ৫ কোটি টাকা, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ১ কোটি ৬৬ লাখ ৯৯ হাজার টাকা এবং সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১ কোটি ১৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com