বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওয়ার গ্রিডের পরিশোধিত মূলধন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ | 251 বার পঠিত | প্রিন্ট

পাওয়ার গ্রিডের পরিশোধিত মূলধন বেড়েছে
Responsive Ad Banner

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বৃহস্পতিবার (২৭ জুন) বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যের ২৫০ কোটি ৫৪ লাখ ০৪ হাজার ৯৭৬ টি অপূরণীয় এবং অ-সংরক্ষিত প্রিফারেন্স শেয়ার ইস্যু করেছে। যার মোট মূল্য দুই হাজার ৫০৫ কোটি ৪০ লাখ ৪৯ হাজার ৭৬০ টাকা।

Responsive Ad Banner

এর আগে কোম্পানিটির মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল আট হাজার ৫৫৪ কোটি ৯১ লাখ ৩০ হাজার ১৪০ টাকা।

এর মাঝে সাধারণ শেয়ার ছিল ৯১৩ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৯১০ টাকার এবং প্রিফারেন্স শেয়ার ছিলো সাত হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকার।

বর্তমানে প্রায় আড়াই হাজার কোটি টাকার নতুন প্রিফারেন্স শেয়ার ইস্যুর ফলে কোম্পানিটির পরিশোধিত মূলধনে মোট প্রিফারেন্স শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৬ কোটি ৫১ লাখ ০৯ হাজার ৯৯০ টাকা।

এতে করে টাকার অংকে কোম্পানিটির সর্বশেষ পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়িয়েছে ১১ হাজার ৬০ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com