শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও উৎপাদনে ফিরছে সাফকো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ জুন ২০২৪ | 263 বার পঠিত | প্রিন্ট

আবারও উৎপাদনে ফিরছে সাফকো স্পিনিং
Responsive Ad Banner

বন্ধের দুই মাস পরে ফের খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেড কোম্পানির উৎপাদন মিলগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১ জুলাই থেকে উৎপাদন মিলগুলো খোলা হবে। মিল খোলার পর ৭ জুলাই থেকে আবারও উৎপাদনে ফিরবে বস্ত্র খাতের কোম্পানি।

Responsive Ad Banner

এর আগে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ২ মাসের জন্য উৎপাদন বন্ধ করে দেয় কোম্পানিটি। কী কারণে উৎপাদন বন্ধ করেছে তা জানানো হয়নি।

পরে চলতি বছরের ১২ এপ্রিল থেকে আরও দুইমাস উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

তবে আজ (১২ জুন) কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকার মেয়াদ শেষ হলেও কোম্পানিটি ৩০ জুন অব্দি কারখানা এবং উৎপাদন বন্ধ রাখবে বলে জানা গেছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:১৩ অপরাহ্ণ | বুধবার, ১২ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com