রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ জুন ২০২৪ | 268 বার পঠিত | প্রিন্ট

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসি।

আজ ০৮ জুন অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। শেয়ারবাজর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Responsive Ad Banner

এর আগে ৩০ এপ্রিল অনুষ্ঠিত রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয় ১ টাকা ৩৫ পয়সা। যা আগের বছরের চেয়ে ১২১ শতাংশ বেশি।

তারপর ও কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে। এটি নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থে ডিভিডেন্ড ঘোষণার সুযোগ চেয়ে ব্যাংকটির পক্ষ থেকে আবেদন করা হলে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করে। এর আলোকেই আজ পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হয় ।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৩০ পিএম | শনিবার, ০৮ জুন ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com