মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুন ২০২৪ | 201 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির মোট ৫৮ কোটি ৪২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ১০ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, বিচ হ্যাচারি, এক্সপ্রেস ইন্সুরেন্স, লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, বিএসআরএম লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৮৭ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ২৩ কোটি ৮৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির শেয়ার লেনদেনে হয়েছে ৪ কোটি ৩ লাখ ৭৩ হাজার টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির ৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকার, ফাইন ফুডসের ২ কোটি ৩৭ লাখ টাকার, বিএসআরএম লিমিটেডের ২ কোটি ৬ লাখ ৪৮ হাজার টাকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯৮ লাখ ৪৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার টাকার এবং ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১ কোটি ৫৫ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।শেয়ারবাজার২৪

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com