শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৬৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪ | 247 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৬৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ কোম্পানির মোট ৬৮ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, স্কয়ার ফার্মা, এক্সপ্রেস ইন্সুরেন্স, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফাইন্যান্স এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার শেয়ার লেনদেনে হয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৪৩ হাজার টাকার।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের। আজ কোম্পানিটির ২ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২ কোটি টাকা, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com