বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ট্যান্ডার্ড ব্যাংকের স্টক ডিভিডেন্ডে সম্মতি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ জুন ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট

স্ট্যান্ডার্ড ব্যাংকের স্টক ডিভিডেন্ডে সম্মতি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য ানা গেছে।

জানা যায়, ব্যাংকটি ২০২৩, সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

Responsive Ad Banner

এরপর ব্যাংকটি স্টক ডিভিডেন্ড বিতরণের চুড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে প্রস্তাব পাঠিয়েছিল। কোম্পানিটির প্রস্তাবিত বোনাস ডিভিডেন্ড বিতরণের জন্য অনুমোদন দিয়েছে বিএসইসি।

সমাপ্ত ২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৩ পয়সা।

সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ২৮ পয়সা।

৩১ ডিসেম্বর, সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৩ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com