শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে প্রায় ৪৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | 252 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে প্রায় ৪৩ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ৩০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৮ কোম্পানির মোট ৪২ কোটি ৮০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৮টি হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স, ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ, বিএসআরএম লিমিটেড, ফাইন ফুডস, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাষ্ট্রিজ এবং বিচ হ্যাচারি লিমিটেড। আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৫১ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১০ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজের। আজ কোম্পানিটির ২ কোটি ৪ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম লিমিটেডের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার, ফাইন ফুডসের ১ কোটি ৭৪ লাখ ৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫৯ লাখ ১৭ হাজার টাকার এবং বিচ হ্যাচারি লিমিটেডের ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com