সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ার হস্তান্তরের ঘোষণা ২ উদ্যোক্তা পরিচালকের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মে ২০২৪ | 163 বার পঠিত | প্রিন্ট

শেয়ার হস্তান্তরের ঘোষণা ২ উদ্যোক্তা পরিচালকের
Responsive Ad Banner

১ কোটি ৮ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা ও উদ্যোক্তা-পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির উদ্যোক্তা ফরসাথ আলীর কাছে থাকা এনআরবিসি ব্যাংকের ৩ লাখ ৫৫ হাজারটি শেয়ার তার স্ত্রী ড. শাহানারা বেগম আলীকে উপহার হিসাবে প্রদান করবেন।

Responsive Ad Banner

ড. শাহানারা বেগম আলী কোম্পানিটির একজন উদ্যোক্তা।

অন্যদিকে, ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর কাছে থাকা ব্যাংকটির ১ কোটি ৪ লাখ ৩৩ হাজার ১৬৯টি শেয়ার তার ভাই মো. আকতারুল ইসলামকে উপহার হিসাবে প্রদান করবেন।

মো. আকতারুল ইসলাম কোম্পানিটির প্লেসমেন্ট হোল্ডার।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com