বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রাফটসম্যান ফুটওয়্যারের লেনদেন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | 260 বার পঠিত | প্রিন্ট

ক্রাফটসম্যান ফুটওয়্যারের লেনদেন শুরু আজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের শেয়ার লেনদেন আজ শুরু হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে- ‘ঈজঅঋঞঝগঅঘ’ এবং কোম্পানিটি কোড হবে- ৮৩০০২।

Responsive Ad Banner

গত ২১ এপ্রিল সকাল ১০টা থেকে কোম্পানিটির কিউআইও আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির ৯০০তম কমিশন সভায় কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পাওয়া ক্রাফটসম্যান ফুটওয়্যার শেয়ারবাজারে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থের মধ্যে ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, পুনর্বাসন ও সম্প্রসারণে (বিএমআরই) ২ কোটি টাকা, ব্যাংকঋণ পরিশোধে ১ কোটি টাকা, কার্যকর মূলধন ব্যবস্থাপনায় ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ইস্যু ব্যবস্থাপনায় ৪৫ লাখ ১৯ হাজার টাকা ব্যয় করা হবে।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭২ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com