বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ মে ২০২৪ | 238 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৫-০৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮৯ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৯৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৭২ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৪ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৬ টাকা ৩০ পয়সা।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫৬ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৬২৪ টাকা ৯০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেস্ট হোল্ডিংসের ১৪৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ১৪০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা, গোল্ডেন সনের ১৩৫ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ১২৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২৭ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১১১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং ফারইস্ট নিটিংয়ের ৯৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ মে ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com