বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার বিওতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | 239 বার পঠিত | প্রিন্ট

আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার বিওতে প্রেরণ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কসের রাইট শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ১০ টাকা মূল্যের ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার প্রতিটি ৩০ টাকা মূল্যে (শেয়ারপ্রতি ২০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার ইস্যু করে।

Responsive Ad Banner

বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার ইস্যু করা হয়। এর মাধ্যমে মোট ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি এ রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ ও রাইট ইস্যুসংক্রান্ত খরচে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com