সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৩ ব্যাংকের শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ | 160 বার পঠিত | প্রিন্ট

৩ ব্যাংকের শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১২ মে ৩ ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক ৩টি হলো- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংক।

Responsive Ad Banner

ডাচ-বাংলা ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭ টাকা ৫৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা নিয়ে ৪১ পয়সা। আগের বছর যা ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা।

আগামী ৯ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরের ইপিএস ছিল ২ টাকা ৪১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা নিয়ে ৫২ পয়সা। আগের বছর যা ছিল ২১ টাকা ৭০ পয়সা।

আগামী ৩ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আইসিবি ইসলামিক ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৮ পয়সা লোকসান হয়েছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।

আগামী ১১ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com