মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে ডিএসইর বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪ | 168 বার পঠিত | প্রিন্ট

ইউরোপীয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে ডিএসইর বৈঠক
Responsive Ad Banner

ইইউ প্রেসিডেন্ট ফর ইউরোপীয় মার্কেটস রোল্যান্ড চাই এবং উওর ইউরোপের নরডিক কান্ট্রীভূক্ত সুইডেনের খ্যাতনামা স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবি প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়ালের সাথে বৈঠক করেছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান।

বৈঠকে বাংলাদেশের শেয়ারবাজারের উন্নয়নে তিনি ইউরোপীয় স্টক এক্সেচেঞ্জগুলোর সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।

Responsive Ad Banner

আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উদীয়মান অর্থনীতি এবং বাংলাদেশের শেয়ারবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন।

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শেয়ারবাজার একটি উদীয়মান শেয়ারবাজার। তিনি বাংলাদেশের উদীয়মান অর্থনীতি এবং বাংলাদেশের শেয়ারবাজারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ট্রেডিং প্ল্যাটফর্ম আধুনিকায়নে ২০১৪ সাল থেকে নাসডাক ওএমএক্স-এর এক্স-ট্রীম আইনেট ম্যাচিং ইঞ্জিন এবং সুইডেনভিওিক কোম্পানি ট্রাপেটস এবি’র ইনস্ট্যান্টওয়াচ মার্কেট সার্ভিলেন্স সফটওয়্যার ব্যবহার করছে। নাসডাক স্টকহোমের সাথে একটি দীর্ঘ এবং সফল সম্পর্কসহ কৌশলগত ও গতিশীল উন্নয়ন পরিকল্পনায় ডিএসই সহযোগিতা চায়।

এছাড়া, বৈঠকে ডিএসইর চেয়ারম্যান পণ্য এবং প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে নলেজ শেয়ারিং ও সহযোগিতা, বাজার মনিটরিং এবং নজরদারি, ফিনান্সিয়াল লিটারেসি কর্মসূচি প্রসারিতকরণ এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকরণ ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন ক্যাপিটাল মার্কেট পরিচালনার ক্ষেত্রে নাসডাক স্টকহোমের সহযোগিতায় বাংলাদেশের শেয়ারবাজার সমৃদ্ধ হবে।

পরে ডিএসইর চেয়ারম্যান ডিএসই ও নাসডাক স্টকহোম এবি’র পারষ্পরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন। একই সাথে ড. হাসান বাবু নাসডাক স্টকহোমর প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়ালকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। নাসডাক স্টকহোম এবি’র প্রেসিডেন্ট ডিএসই’র এই আমন্ত্রণে ভবিষ্যতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের সম্মতি জানিয়েছেন।

পরবর্তীতে ডিএসইর চেয়ারম্যান সুইডেনের স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবি প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়াল এর সাথে আলাদাভাবে বৈঠক করেন। নাসডাক স্টকহোম এবি’র প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়াল তাদের প্রোডাক্ট, লিস্টিং এবং ডি-লিস্টিং প্রক্রিয়া, বাজার পরিচালন প্রক্রিয়া এবং এক্সচেঞ্জ পরিচালনার ক্ষেএে নাসডাক স্টকহোম এবি-এর পরিচালনা পর্ষদের ভূমিকা বিষয়ে অবহিত করেন।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com