শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | 195 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৪০ কোম্পানি। এদিন ব্লক মার্কেটে এই ৪০ কোম্পানির মোট ১৬ কোটি ৪৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, পপুলাল লাইফ ইন্স্যুরেন্স এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেনের ৩৭.৬৯ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই ৩ কোম্পানির মধ্যে ওরিয়ন ফিউশনের ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৯ লাখ টাকা এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কহিনুর কেমিক্যালের ৯৯ লাখ ৪৮ হাজার টাকা, বিচ হ্যাচারির ৮৫ লাখ ১ হাজার টাকা, বিকন ফার্মার ৭৮ লাখ ২৬ হাজার টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৭৩ লাখ ৮৩ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৭৩ লাখ ৫৮ হাজার, বিডি থাই ফুডের ৫৯ লাখ ৯৫ হাজার এবং এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com