বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি ব্যাংকের শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | 180 বার পঠিত | প্রিন্ট

সিটি ব্যাংকের শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামীকাল সিটি ব্যাংকের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত ডিভিডেন্ড আগামী ৩০ মে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল’২৪।

এদিকে, সমাপ্ত ২০২৩ সালে সিটি ব্যাংক ৬৩৮ কোটি টাকার কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে। এর আগের বছর মুনাফা করেছিলো ৪৭৮ কোটি টাকা।

অর্থাৎ, ২০২২ সালের তুলনায় পরের বছর মুনাফা বেড়েছে ৩৩ দশমিক ৫ শতাংশ। এই নিট মুনাফা ঘোষণার মধ্যে দিয়ে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ২১ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৯০ পয়সা।

আর্থিক প্রতিবেদন হতে জানা গেছে, ২০২৩ সালে ডলার সংকটের কারণে সিটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ থেকে আয় তার আগের বছরের তুলনায় ৭৪ শতাংশ কমেছে।

তবে ব্যাংকের আমানত ব্যয় হ্রাস পাওয়া, ভাল ঋণের প্রবৃদ্ধি হওয়া, ঋণ থেকে প্রাপ্ত মুনাফার হার ঊর্ধ্বমুখী হওয়া এবং সরকারি ট্রেজারি বিল বা বন্ড থেকে মুনাফা কিছুটা বৃদ্ধির কারণে এই ব্যাংক গত বছর মোট ১ হাজার ৩৯১ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করে। যার পরিমাণ ২০২২ সালে ছিল ১ হাজার ২৩৭ কোটি টাকা।

এছাড়া ২০২৩ সালে সিটি ব্যাংক ঋণের বিপরীতে মোট ২৫৬ কোটি টাকার প্রভিশন সংস্থান বাবদ ব্যয় করেছে বলেও জানায় ব্যাংকটি।

নিট মুনাফা ৬৩৮ কোটি টাকা হওয়ার কারণে এ ব্যাংকের রিটার্ন অন ইকুয়িটি বা শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বিপরীতে রিটার্ন পৌঁছালো ১৭ দশমিক ৭ শতাংশে। ব্যাংকটির মোট আয়ের ২৬ শতাংশই এসেছে ফি ও কমিশন থেকে। আর এই আয়ের ৪০ শতাংশই এসেছে ব্যক্তি খাত থেকে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com