শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | 188 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ১৮ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে ৪০টি কোম্পানি। এদিন ব্লক মার্কেটে এই ৪০ কোম্পানির মোট ১৭ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ইজেনারেশন এবং সিটি ব্যাংক। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩৪ লাখ টাকার। যা ব্লক মার্কেটে লেনদেনের ৫৯.৯২১ শতাংশ।

Responsive Ad Banner

জানা গেছে, এই ৩ কোম্পানির মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৫২ লাখ ৯৪ হাজার টাকা, ইজেনারেশনের ২ কোটি ৫৬ লাখ ৬ হাজার টাকা এবং সিটি ব্যাংকের ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা ফার্মার ৮৪ লাখ ৭৮ হাজার টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৭৮ লাখ ৪৩ হাজার টাকা, ফিনিক্স ফাইন্যান্সের ৬৪ লাখ ৮০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৬৪ লাখ ৪১ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৪৮ লাখ ৬৪ হাজার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩৯ লাখ ১১ হাজার এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com