রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ | 158 বার পঠিত | প্রিন্ট

সূচক বাড়লেও লেনদেন কমেছে
Responsive Ad Banner

আজ সোমবার ০৮ এপ্রিল, দেশের শেয়ারবাজারে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১০ শতাংশ বা ৬৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬০.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮১.০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১৬ টির, কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮০.৬১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৬ লাখ ১৮ হাজার ৭১৩ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৪২৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা।

Responsive Ad Banner

গত কার্যদিবসে অর্থাৎ ৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ২০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭৯৬.১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৬৬.৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৪.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২২২ টির, কমেছিল ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৫৮৩ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৭২৫ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৩৬ কোটি ৭৫ লাখ ২২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১ কোটি ৪২ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৪ শতাংশ বা ৭৩.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ৬৮৭.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২ টির, কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ ১৫ হাজার ১৩৩ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:০২ অপরাহ্ণ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com