মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সিএমএসএফ-কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪ | 179 বার পঠিত | প্রিন্ট

সিএমএসএফ-কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
Responsive Ad Banner

শেয়ারবাজার উন্নয়নে গঠিত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (০২ এপ্রিল) সিএমএসএফ কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Responsive Ad Banner

সমঝোতা স্মারকের আওতায় কমিউনিটি ব্যাংকের মাধ্যমে সিএমএসএফ মার্কেট ইন্টারমিডিয়ারিজদের অনুকূলে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ করবে।

সিএমএসএফের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অব অপরেশনস মো. মনোয়ার হোসেন, এফসিএ,এফসিএমএ এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যাংকের সিওও শামসুল হক সুফিয়ানী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের (স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্কেট মেকার) অনুকূলে প্রাথমিকভাবে একশত কোটি টাকা ঋণ দেওয়ার উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংকের সাথে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

কমিউনিটি ব্যাংক পিএলসির মাধ্যমে স্বল্প সুদে এই চুক্তির মাধ্যমে সিএমএসএফ ফান্ড থেকে ইনিস্টিটিউশনাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের ৫ কোটি এবং সাধারণ মার্কেট ইন্টারমিডিয়ারিজদেরকে ২ কোটি টাকা করে ঋণ প্রদান প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো।

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান সমঝোতা স্বারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে সিএমএসএফের বোর্ড অব গভর্নরসের সদস্য এবং পলিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন এফসিএমএ, কমিউনিটি ব্যাংকের হেড অব আইসিসি মো. খায়রুল আলম, মতিঝিল শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট ড. মো. আরিফুল ইসলাম এবং সিএমএসএফের হেড অব অপরেশনস মো. ওয়াসি আজমসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com