মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ মার্চ ২০২৪ | 209 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩১ মার্চ সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৮ শতাংশ বা ৫১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮২৯.৭০ পয়েন্ট।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬.৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১.২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৮.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৬ কোটি ২৯ লাখ ৩ হাজার ৯৭০টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ১১৫বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৪৬৭ কোটি ২৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ মার্চ ডিএসইতে ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৯৫৭ টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ১৪৫ বার হাতবদল হয়েছে। টাকার অংকে যার বাজারমূল্য ৪১১ কোটি ৮ লাখ ৪৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৯১ লাখ ৭৭ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:২৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com