শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪ | 252 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ২৪ মার্চ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ এবং এডভেন্ট ফার্মা লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৩৮ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা যায়, এই তিন কোম্পানির মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকা, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৪১ লাখ ৯০ হাজার টাকা এবং এডভেন্ট ফার্মা লিমিটেডের ৬৯ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, ব্লক মার্কেটে ৩২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৯ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ৬০ লাখ ৯২ হাজার টাকা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৫৩ লাখ ২৫ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ৪৩ লাখ ০৪ হাজার টাকা, মালেক স্পিনিংয়ের ৩৫ লাখ ১১ হাজার টাকা, প্রিমিয়ার সিমেন্টের ৩০ লাখ ০৫ হাজার টাকা, বীচ হ্যাচারির ২৮ লাখ ২০ হাজার টাকা এবং বিবিএস ক্যাবলস লিমিটেডের ২৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com