সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | 339 বার পঠিত | প্রিন্ট

বিদায়ী সপ্তাহে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে ডিভিডেন্ডের তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- আইডিএলসি ফাইন্যান্স, ডিবিএইচ ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ও ইউনিলিভার কনজিউমার কেয়ার।

Responsive Ad Banner

আইডিএলসি ফাইন্যান্স : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য আইডিএলসি ফাইন্যান্স ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ৬১ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে মাইনাস ২৩ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ২১ টাকা ১০ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৩ টাকা ৫৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

ডিবিএইচ ফাইন্যান্স : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিবিএইচ ফাইন্যান্স ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৫ টাকা ১১ পয়সা ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১৯ টাকা ২৬ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪০ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

ইস্টার্ন ব্যাংক : ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ইস্টার্ন ব্যাংক ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১২.৫০ শতাংশ ক্যাংশ ও ১২.৫০ শতাংশ বোনাস।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ৭ টাকা ৯১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১০ টাকা ৩০ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫৭ পয়সায়। আগের বছর একই সময়ে যা ছিল ২৯ টাকা ৬২ পয়সা।

আগামী ২৯ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ এপ্রিল।

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ৮৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৯২ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২১ টাকা ১৯ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

ইউনিলিভার কনজিউমার কেয়ার : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ইউনিলিভার কনজিউমার কেয়ার ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ টাকা ৮৯ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩৭ টাকা ৯০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ২৫ টাকা ৩০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৮ টাকা ৮২ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২২ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮৭ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com