মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ | 294 বার পঠিত | প্রিন্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১০-১৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ।

Responsive Ad Banner

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৫৫ লাখ ৪ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ১৫৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৭১ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৯৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ১২৫ কোটি ৩২ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৪৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- লাভেলো আইস্ক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯ লাখ ৬৯ হাজার ৮৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ১১২ কোটি ১০ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১১০ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা, এসএস স্টিলের ৮০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ৭১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৯ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৫৯ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৫১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা এবং ফরচুন সুজের ৫১ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ২:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com