সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪ | 239 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন
Responsive Ad Banner

আজ ০৬ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- এইচআর টেক্সটাইল, বিএসআরএম লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, ফাইন ফুডস, শাইনপুকুর সিরামিকস এবং ইন্ট্রাকো রিফুয়েলিং।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৭২ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬২.৪১ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৭ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এইচআর টেক্সটাইলের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিএসআরএম লিমিটেডের ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৪ কোম্পানির মধ্যে- সোনালী পেপারের ২ কোটি ১ লাখ ২৫ হাজার টাকা, ফাইন ফুডসের ১ কোটি ৭২ লাখ ৩৮ হাজার টাকা, শাইনপুকুর সিরামিকসের ১ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ১ কোটি ৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৪৫ কোম্পানির ৪২ লাখ ৭৮ হাজার ৪৬টি শেয়ার ৮২বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ২৬ কোটি ৪০ লাখ ৭৭ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল টি কোম্পানির ৯৭ লাখ ৬৫ হাজার টাকা, ইসলামী ব্যাংরে ৮২ লাখ ২০ হাজার টাকা, বেক্সিমকোর ৮১ লাখ ৮১ হাজার টাকা, কর্নফুলী ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৫০ হাজার টাকা, রবি আজিয়েটার ৫৮ লাখ ২২ হাজার টাকা, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫৭ লাখ ৮৮ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৫২ লাখ ৬৮ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪৪ লাখ ৭০ হাজার টাকা এবং জুট স্পিনার্সের ৪০ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:২২ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com