সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
বিদ্যুৎ ও জ্বালানি খাত

দ্বিতীয় প্রান্তিকে সম্পদ মূল্য কমেছে ৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪ | 424 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে সম্পদ মূল্য কমেছে ৭ কোম্পানির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ১৯টি কোম্পানি চলতি অর্থবছরের (জুলাই-ডিসেম্বর’২৩) দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে সম্পদমূল্য (এনএভি) কমেছে ৭টি কোম্পানির। একই সময়ে সম্পদমূল্য বেড়েছে ১২টি কোম্পানির। ডিএসই এই তথ্য জানা গেছে।

সম্পদ মূল্য (এনএভি) কমে যাওয়া কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা, ডেসকো, এনার্জিপ্যাক পাওয়ার, জিবিবি পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং, খুলনা পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।

Responsive Ad Banner

ঢাকা ইলেকট্রিক : কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্পদমূল্য কমেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫০ টাকা ৬২ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৪ টাকা ৪৯ পয়সা।

বারাকা পতেঙ্গা : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ২৬ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৬ টাকা ৮১ পয়সা। বছরের ব্যাবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ০৩ পয়সা।

এনার্জিপ্যাক পাওয়ার : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৩১ টাকা ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩১ টাকা ২৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ২৩ পয়সা।

জিবিবি পাওয়ার : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২১ টাকা ১০ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৭৮ পয়সা।

ইন্ট্রাকো রিফুয়েলিং : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১১ টাকা ৭৯ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৬৭ পয়সা।

খুলনা পাওয়ার : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৮ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১৯ টাকা ১৯ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ৯৬ পয়সা।

ইউনাইটেড পাওয়ার : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৫৩ টাকা ০৬ পয়সা। আগের বছরের একই সময়ে ৫৩ টাকা ২২ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদমূল্য কমেছে ১৬ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com