সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এনআরবি ব্যাংকের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | 346 বার পঠিত | প্রিন্ট

এনআরবি ব্যাংকের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

সম্প্রতি আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা এনআরবি ব্যাংকের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ২৭ ফেব্রুয়ারি‘২৪ থেকে দেশের উভয় শেয়ারবাজারে ব্যাংকিং খাতে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।

Responsive Ad Banner

কোম্পানিটির ট্রেডিং কোড “NRBBANK” এবং ডিএসই কোড ১১১৫৫।

ইতিমধ্যে এনআরবি ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের বরাদ্দ দেওয়া হয়েছে।

ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে ব্যাংকটির শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে  গত ২৮ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৪ পর্য।ন্ত কোম্পানিটির আইপিও আবেদন নেয়া হয়েছে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ জানুয়ারি।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত ৮৮৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

এদিকে, এনআরবি ব্যাংককে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ২৭ পয়সা।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের কাজে ব্যয় করবে।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে¡ নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০৬ অপরাহ্ণ | রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com