সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | 146 বার পঠিত | প্রিন্ট

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ১৩ ফেব্রুয়ারি সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। কিন্তু দুপুর ১টার পর সূচকের একটানা পতন হতে থাকে। কিন্তু দিনশেষে সূচকের সামান্য উত্থান হয়েছে। এর ফলে টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৬.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৬৭.৭১ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮টি এবং কমেছে ৯টির।

এদিন এসএমইতে ৬৯ লাখ ৭০ হাজার ৪৯৮টি শেয়ার ২ হাজার ৬৯৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২০ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯৯ লাখ ৩৪ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৮ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টার অ্যাডহেসিভ। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭ টাকা ২০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা ওয়ান্ডারল্যান্ড টয়েজের ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮২ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৪০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল বিডি পেইন্টস। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ২.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্টার অ্যাডহেসিভের। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৪ লাখ ৬১ হাজার ৩০৫টি শেয়ার ৬৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ৪ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com