বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

উত্থানের বাজারে দাপট দেখাচ্ছে ৬ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪ | 272 বার পঠিত | প্রিন্ট

উত্থানের বাজারে দাপট দেখাচ্ছে ৬ ব্যাংক
Responsive Ad Banner

আজ ১১ ফেব্রুয়ারি দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। দুপুর একটা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৪৩.৯৪ পয়েন্টে।

এই সময়ে ৪৪ কোটি ৯০ লাখ ৬৩২টি শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৭৫৮বার হাতবদল হয়েছে, টাকার অংকে যার বাজারমূল্য দাঁড়িয়েছে এক হাজার ২৬৯ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা।

Responsive Ad Banner

এই সময়ে দর বৃদ্ধিতে দাপট দেখাচ্ছে ৬টি ব্যাংক। ব্যাংকগুলো হলো- সাউথবাংলা এগ্রিকালচনা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ফার্স্ট সিউকিউরিটজ ইসলামী ব্যাংক এবং এবি ব্যাংক।

এর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে সাউথবাংলা এগ্রিকালচার কমার্শিয়াল ব্যাংকের। আজ দুপুর একটা পর্যন্ত ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সোস্যাল ইসলামী ব্যাংকের। আজ দুপুর একটা পর্যন্ত ব্যাংকটির শেয়ার দর ১ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।

ষষ্ঠ সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল ব্যাংকের। আজ দুপুর একটা পর্যন্ত ব্যাংকটির শেয়ার দর ৭০ পয়সা ৯.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সায়।

দর বৃদ্ধির ক্ষেতে ১১ নম্বরে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। আজ দুপুর একটা পর্যন্ত ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৬০ পয়সায়।

দর বৃদ্ধির ক্ষেতে ১২ নম্বরে রয়েছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক। আজ দুপুর একটা পর্যন্ত ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ২০ পয়সায়।

দর বৃদ্ধির ক্ষেতে ১৩ নম্বরে রয়েছে এবি ব্যাংক। আজ দুপুর একটা পর্যন্ত ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা ৯.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকায়।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২০ অপরাহ্ণ | রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com