শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূচকের পতনে লেনদেন কমেছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪ | 191 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনে লেনদেন কমেছে এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ২৩ জানুয়ারি সূচকের পতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্ত দুপুর সাড়ে ১২টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৩ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৬.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৭.৯৩ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টি কমেছে ১০টি এবং এবং অপরির্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ৩২ লাখ ২২ হাজার ৬১২টি শেয়ার ১ হাজার ৯১৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ১৩ লাখ ৫৬ টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ২ কোটি ৭৬ লাখ ১৩ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ১২ কোটি ২ লাখ ২৮ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৪.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ৪০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা ইউসুফ ফ্লাওয়ারের ৩০ টাকা ৫০ পয়সা বা ১.৮৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০ টাকায়।

দর কমার শীর্ষে ছিল বেঙ্গল বিস্কিট। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা ১০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০ টাকায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অরিজা এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১০ লাখ ৬৪ হাজার ৪০২টি শেয়ার ৩২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৮২ লাখ ৪৬ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com