সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

এসএমই মার্কেটেও ব্যাপক দরপতন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | 311 বার পঠিত | প্রিন্ট

এসএমই মার্কেটেও ব্যাপক দরপতন
Responsive Ad Banner

আজ ২১ জানুয়ারি দেশের শেয়ারবাজারেরর মত এসএমই মার্কেটেও ব্যাপক দরপতন হয়েছে।

এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে।

Responsive Ad Banner

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২১ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ২০.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩১.০৩ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩টি এবং ১৪টির।

 

এদিন এসএমইতে ১৯ লাখ ৪৪ হাজার ৪৬৯টি শেয়ার ১ হাজার ৩৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৫ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৫ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫০৩ কোটি ৩৬ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে বাজার মূলধন কমেছে ৩৮ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়ান্ডারল্যান্ড টয়েজ।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৫.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৯০ পয়সায়।

দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা নিয়ালকোর ১০ পয়সা বা ০.১০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৯০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল মাস্টার এগ্রো অর্গানিকা।

আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৬.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১ টাকা ৩০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কৃষিবিদ ফিডের।

এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৫ লাখ ১০ হাজার ১৯টি শেয়ার ২০৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৫২ লাখ ৪৮ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১০:০৪ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com