শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লক মার্কেটের ৫৯.৯৫ শতাংশ লেনদেন ৬ কোম্পানির দখলে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জানুয়ারি ২০২৪ | 310 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটের ৫৯.৯৫ শতাংশ লেনদেন ৬ কোম্পানির দখলে
Responsive Ad Banner

আজ ২১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের ৫৯.৯৫ শতাংশ লেনদেন ৬ কোম্পানির দখলে রয়েছে।

কোম্পানিগুলো হলো- ডেল্টা ব্র্যাক হাউজিং, বেক্সিমকো, দেশবন্ধু পলিমার, সি পার্ল হোটেল, ইজেনারেশন এবং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস।

Responsive Ad Banner

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকার।

যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৫৯.৯৫ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫ কোটি ৬৩ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকোর ৩ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে দেশবন্ধু পলিমারের।

সর্বোচ্চ লেনদেন করা অন্য ৩ কোম্পানির মধ্যে- সি পার্ল হোটেলের ২ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার টাকা, ইজেনারেশনের ২ কোটি ১০ লাখ ৮৩ হাজার টাকা এবং ইন্দোবাংলা ফার্মার ১ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৫৫ কোম্পানির ৭৬ লাখ ৬৪ হাজার ২৯৯টি শেয়ার ১১৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩০ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকা।

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকে ৯৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৯৭ লাখ ১৫ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯৪ লাখ টাকা, বিকন ফার্মার ৮৬ লাখ ৭৩ হাজার টাকা, সোনালী পেপারে ৮২ লাখ ৩৭ হাজার টাকা, ইসলামিক ফাইন্যান্সের ৭২ লাখ ৬৩ হাজার টাকা, গ্রামীন ফোনের ৬৬ লাখ ৩২ হাজার টাকা এবং সোনালী আঁশের ৫৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | রবিবার, ২১ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com