সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক গেইনার তালিকায় ৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪ | 271 বার পঠিত | প্রিন্ট

উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক গেইনার তালিকায় ৬ প্রতিষ্ঠান
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক গেইনার তালিকায় ৬ প্রতিষ্ঠান অবস্থান করছে।

এগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, খান ব্রাদার্স এবং শমরিতা হাসপাতাল। এই ৬ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে।

Responsive Ad Banner

উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ২৫.৮২ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির ১৭৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিদিন গড় ৩৫ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ২৪.৬৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানটির ২ কোটি ১৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বিচ হ্যাচারি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩.১৩ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানটির ৭৭ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিদিন গড় ১৫ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৮৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৪২ লাখ ৪৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২.০২ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৭৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিদিন গড় ১৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.০২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানির ২ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে দেশবন্ধু পলিমার।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৭৬ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৮৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিদিন গড় ১৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৪.১৭ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৩১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১২.৩২ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৫৪ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিদিন গড় ১০ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.৮৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ৬০ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে ফাস ফাইন্যান্স।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮.৯৫ শতাংশ দর বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৩৬ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

প্রতিদিন গড় ৭ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.১৯ শতাংশ।

বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ১৩ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ১১:২৯ অপরাহ্ণ | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com