সাড়ে ৮ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ | 437 বার পঠিত | প্রিন্ট

সাড়ে ৮ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
Responsive Ad Banner

সাড়ে ৮ কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির উদ্যোক্তা পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলমের কাছে ৬ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ১১১টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

Responsive Ad Banner

আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ডিএসই পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন।

অপরদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেডের
করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার রয়েছে। এখান থেকে প্রতিষ্ঠানটি ৩ লাখ শেয়ার বিক্রি করবে।

আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১:২১ পিএম | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com